ভারতের মেরুতের বাগপত এলাকার বড়কা গ্রামের যুবক নীতিন। ভালোবাসার মানুষটাকে অনুভুতির তীব্রতার প্রমাণ দিতে নিজের রক্ত দিয়ে চিঠি লিখে থাকেন প্রেমিক বা প্রেমিকারা। অনেক পাগল ভক্তও নিজের রক্ত দিয়ে প্রিয় সেলেব্রেটির ছবি এঁকে থাকেন। তবে এবার নিজের রক্তদিয়ে নরেন্দ্র মোদীর ছবি আঁকলেন এক মোদী ভক্ত।
ইনজেকশন দিয়ে নিজের শরীর থেকে রক্ত বের করে ভারতের প্রধানমন্ত্রীর ছবি এঁকেছেন নীতিন। ক্ষমতায় বসার পর থেকেই মোদীর ভক্ত নীতিন। প্রত্যেকটি সিদ্ধান্তের জন্য নীতিন একেবারে মোদীর মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন।
ছোটোবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসেন নীতিন। আর ছোটবেলার সেই শখকেই তিনি কাজে লাগালেন মোদীর প্রতি ভালোবাসা দেখানোর জন্য। নীতিন ত্যাগীর ইচ্ছে, তার আঁকা মোদীর ছবি নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। মোদীকে উপহার দেবেন এই রক্তে আঁকা ছবি। উল্লেখ্য ইরাকী সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন নিজের রক্তদিয়ে প্রবিত্র কোরআন শরিফ লিখিয়েছিলেন।
নাজিব