ইরাকেররাজধানী বাগদাদের ২টি ভবনে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২০ জন নারী।

বিবিসি'র খবরে বলা হয়, বাগদাদের পূর্বাঞ্চলে জেইউনার নিকটবর্তী স্থানে শনিবার রাতের দিকে এই হামলা চালানো হয়।কী কারণে এই হামলা চালানো হয়েছে তা ঠিক পরিষ্কার নয়। কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

ভবন দুটি গণিকালয় ছিল বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একটি ভবনের দরজায় লিখা ছিল, ‘পতিতাবৃত্তির নিয়তি এমনই হয়।’

শিয়া সম্প্রদায়ের সশস্ত্র ব্যক্তিরা ওই গণিকাদের হত্যা করেছে বলে অভিযোগ করেছেন জেইউনার স্থানীয় বাসিন্দারা। ওই এলাকায় সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ের মানুষই বাস করে।


ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)// টিআই

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)