ভারত শাসিত কাশ্মীরে একটি ক্যাশ ভ্যানে সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় পুলিশের পাঁচ সদস্য ও দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
সোমবার কাশ্মীরের দক্ষিণাঞ্চলে কুলগাম ব্যাংকের একটি শাখার সামনে এ হামলার ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে একটি ব্যাংকের ক্যাশ ভ্যানে লুটের ব্যর্থ চেষ্টা চালিয়েছে সন্দেহভাজন সন্ত্রাসীরা। যথাযথ দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, পার্শ্ববর্তী নিহামা গ্রামের ব্যাংকের শাখায় ক্যাশ ডিপোজিট করে ফেরার পথে হামলার শিকার হয় ভ্যানটি। এ ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এএনআইয়ের খবরমতে, সন্ত্রাসীরা পাঁচটি এসএলআর রাইফেল ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
এমএনজে





