[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400583962.jpg[/img] সারাদেশে জনগণের সম্পত্তি রক্ষার জন্য সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, সামরিক আইন জারির বিষয়টি কোনো ক্যু নয়। [img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400584009.jpg[/img] অস্ত্রধারী সৈন্যরা রাজধানী ব্যাংককের বিভিন্ন বেসরকারি চ্যানেলে প্রবেশ করেছেন। তারা জনগণকে শান্ত থেকে দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। [img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400584071.jpg[/img] ব্যাংককের অধিকাংশ মানুষকে দেখে মনে হয়েছে, তারা সামরিকবাহিনীর পদক্ষেপের বিষয়ে (সামরিক আইন) শান্তভাবে সাড়া দিয়েছে। সাধারণ মানুষ অন্যান্য দিনের মতোই হাটা-চলা করেছে, গাড়ি চালিয়েছে। [img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400584135.jpg[/img] ব্যাংককের গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে অবস্থান নিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, রাজকীয় থাই পুলিশ হেডকোয়র্টারের সামনে স্থাপিত রাজা ভূমিবলের একটি ছবির নিচে দাড়িয়ে আছে সামরিকবাহিনীর সদস্যরা। [img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400584205.jpg[/img] ১৯৩২ সালে রাজতন্ত্রের অবসানের পর দেশটিতে ১১ বার ক্যু হয়েছে। দেশটির উধ্বর্তন জেনারেলরা যু্ক্তি দেখিয়ে যে, ১৯১৪ সালের একটি আইন তাদেরকে সংকটের সময় হস্তক্ষেপ করার কর্তৃত্ব দিয়েছে। সূত্র: বিবিসি। [b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই [/b]
আন্তর্জাতিক
ছবিতে থাইল্যান্ডের সামরিক আইন
সারাদেশে জনগণের সম্পত্তি রক্ষার জন্য সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, সামরিক আইন জারির বিষয়টি কোনো ক্যু নয়





