সুদানে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে টানা চারদিনে ১১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেশটির রাজধানী খার্তুমে সেনা-বিক্ষোভকারীর সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন।
এনিয়ে অভ্যুত্থানের দিন থেকে শুরু করে গত চারদিনে ১১ জনের মৃত্যু হলো।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ২৫ অক্টোবর দেশটির সশস্ত্র বাহিনী রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে।
এর প্রতিবাদে রাস্তায় নামে বহু মানুষ। শুধু তাই নয় সেনাসদস্যরা ঘরে ঘরে গিয়ে স্থানীয় বিক্ষোভের আয়োজকদের গ্রেপ্তারও করে।
সুদানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়ে ইতোমধ্যে সরব হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা।
উল্লেখ্য, সুদানে ৩ দশক ধরে প্রেসিডেন্টের ক্ষমতায় ছিলেন ওমর আল-বশির।
২০১৯ সালে ওমর আল-বশিরের সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনা করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার। সূত্র: আল-জাজিরা।
এইচএন





