লন্ডনের প্রাণকেন্দ্র রাসেল স্কয়ারে ছুরি দিয়ে হামলাকারী ১৯ বছর বয়সী তরুণ বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে তার নাম-পরিচয় ও জাতীয়তা জানা যায়নি। বর্তমানে সে পুলিশ হেফাজতে।আটক ওই হামলাকারীর ‘মানসিক স্বাস্থ্য’র বিষয়টিকে প্রাথমিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ধারণা করা হচ্ছে যে কোন হতাশা অথবা মানসিক বিকৃতি থেকে এই ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। কারণ তার সাথে কথা বলে যতটুকু বুঝা যায় সে মানসিক কোন সমস্যায় জর্জরিত বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
এর আগে স্থানীয় সময় বুধবার (০৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে রাসেল স্কয়ারে ওই হামলাকারীর ছুরিকাঘাতে এক নারী নিহত হন। আহত হন আরও অন্তত ৫ জন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে হামলাকারী। এ সময় সে জনতার ওপর অর্তকিত ছুরিকাঘাত করতে থাকে।
বুধবারের ঘটনাস্থলটি ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে দ্বিতল বাস ও পাতাল রেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনাস্থল। লন্ডনের ইতিহাসে স্মরণকালে ভয়াবহ পৃথক ওই বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হন।
জেড





