মুসলিম ব্রাদারহুডের গাইডেন্স ব্যুরোর (মূল সিদ্ধান্ত গ্রহণ কমিটি) এক সিনিয়র নেতাকে গ্রেফতার করেছে মিশরের আইন শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার এক বিবৃতিতে ব্রাদারহুড জানিয়েছে যে হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় মোহাম্মদ সা'দ এলেওয়া নামের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তবে মিশরের কর্তৃপক্ষ এখন পর্যন্ত আটকের কথা স্বীকার করেনি।
ব্রাদারহুড সূত্র দাবি করেছে যে মিশরের গিজা প্রদেশের পশ্চিম কায়রোর এলাকা থেকে বৃহস্পতিবার এলেওয়াকে আটক করা হয়েছে।
মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে অবৈধভাবে ক্ষমতাচ্যূত করে সেনাপ্রধান সিসি। তারপর থেকে দেশটিতে মুসলমানদের উপর দমন-পীড়ন চালাতে থাকে সেনাশাসিত সরকার।
জেডআই





