দশকের পর দশক ধরে যুদ্ধের কারণে আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থায় একটা বিপর্যয় দেখা গিয়েছে।
অক্সিজেন ও অন্যান্য যা কিছু প্রয়োজন হতে পারে তা নিয়ে একটা সংশয় দেখা দিচ্ছে, খবর বিবিসি।
কাবুলের এক চিকিৎসক বিবিসিকে বলেন সিলিন্ডার যখন আসে রোগীর আত্মীয়রা রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দেয়।
আরেক চিকিৎসক বলেন প্রাইভেট হাসপাতালে নিজের পরিবারের লোকদেরই চিকিৎসা দিতে পারেননি।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে, মহামারির এখনো বাকি আছে, এমনকি সবচেয়ে ভয়াবহ সময়টাই এখনো আসেনি।
সংস্থাটির মহাপরিচালক টেদরোস আধানোম ঘেব্রেয়াসুস বলেছেন, বিভিন্ন দেশের সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় তবে সংক্রমণ বাড়বেই।
১ কোটি ছাড়িয়ে গেছে সংক্রমণ, ৫ লাখ ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা- এটা আরো দুদিন আগের খবর।
এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল বার্তা একই, “পরীক্ষা, ট্রেস, আইসোলেট এবং কোয়ারেন্টিন।”
দক্ষিণ আমেরিকায় এখন বাড়ছে সংক্রমণ, দক্ষিণ এশিয়া ও আফ্রিকাতেও আঘাত হানছে এই ভাইরাস।
এমবি





