ব্লাশফেমিতে অভিযুক্ত কন্টেন্ট না সরালে এবং ব্লাশফেমিতে অভিযুক্তদের সম্পর্কে তথ্য না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আহমেদ।

ইসলামাবাদ হাইকোর্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লাশফেমি কন্টেন্ট শেয়ারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেয়ার নির্দেশ দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে এই ঘোষণা দিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলছেন মুসলিম ইসলাম কিংবা আল্লাহ নবীদের নিয়ে মনের ইচ্ছা অনুযায়ী খেলছে, মুসলিম উম্মাহর অনুভুতিতে আঘাতকারী এসব পিশাচদের প্রতিহত করা হবে তারা যেখানেই থাকুক। ইতিমধ্যে ধর্ম অবামানাকারী বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে পাকিস্তান টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থা।

কট্টর ইসলামন্থী দেশ পাকিস্তানে ইসলামের বিরুদ্ধে যেকোন অবমাননাকর লেখাকে ব্লাশফেমি হিসবে দেখা হয়।সাম্প্রতিককালে পাকিস্তানে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ স্বাধীনতার সুযোগ নিয়ে ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ লেখা ও কার্টুন একে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে।

এসব ব্লগার ও লেখকদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে পাকিস্তানের মানুষ।ব্যাপক প্রতিবাদের মুখে হাইকোর্ট এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।ইতিপূর্বে কয়েকজন ব্লগারকে আটক করা হয়েছে।এদের মধ্যে কয়েকজন নিখোজ হয় হয়.১৫ দিন পর আবার তাদের অজ্ঞাত ব্যক্তিরা ছেড়ে দেয়।

মাহমুদ