থাইল্যান্ডের সেনা সরকারের প্রধান দেশটিতে এক বছরের মধ্যে নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, দেশটির অমীমাংসিত রাজনৈতিক ইস্যুগুলো সুরাহা হলেই সেনারা ব্যারাকে ফিরে যাবে। থাই সামরিক জান্তা, সেনাপ্রধান জেনারেল প্রায়ুত চান-ও-চা বলেন, দেশটির ক্ষমতাসীন সেনাবাহিনী এক বছর তিন মাসের মধ্যে নির্বাচন দেয়ার সময়সীমা নির্ধারণ করেছে। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ পরে থাইল্যান্ডের জনগণের উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে এ ঘোষণা দিয়েছেন তিনি। এ ছাড়া, দেশটির রাজনৈতিক সংকট সমাধানে সময় দেয়ার জন্য থাইবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এরপর সেনাবাহিনী ক্ষমতা থেকে সরে দাঁড়াবে এবং দূর থেকে দেশের ওপর নজর রাখবে। সেনা শাসনের বিরুদ্ধে কোনো বিক্ষোভ সহ্য করা হবে বলে বলেও এ সময়ে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। থাই সেনাবাহিনী চলতি মাসের ২২ তারিখে ক্ষমতা গ্রহণ করে। ক্যু করার পর থাইল্যান্ডের সংবিধান স্থগিত এবং নাগরিক স্বাধীনতা সীমিত করেছে সামরিক জান্তা। এ ছাড়া দেশটিতে নৈশ কারফিউ জারি করা হয়েছে ও অনেক রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদকে আটক করা হয়েছে। সূত্র: আইআরআইবি [b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজিবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
এক বছরের জন্য ঝেঁকে বসেছে থাই সামরিক জান্তা
থাইল্যান্ডের সেনা সরকারের প্রধান দেশটিতে এক বছরের মধ্যে নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, দেশটির অমীমাংসিত রাজনৈতিক ইস্যুগুলো সুরাহা হলেই সেনারা ব্যারাকে ফিরে যাবে।





