সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবের নিরাপদ জোনে রকেটে হামলায় তুরস্কের দুই সেনা নিহত হয়েছেন ও অপর একজন আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, যে অঞ্চলে রকেটে হামলা হয়েছিল, তাৎক্ষণিক সেটি নির্ধারণ করে পাল্টা আক্রমণ করা হয়।

একটি টুইটার পোস্টে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার নিহত সৈন্যদের পরিবার ও জাতির প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন সম্প্রতি মস্কোতে এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছেন।

তুরস্কের সামরিক বাহিনী ও সিরিয়ার শাসক বাহিনীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষেই বহু লোক মারা গিয়েছিল, এর পরেই এই যুদ্ধবিরতি চুক্তি করা হয়।  

চুক্তিতে বলা হয় ইদলিবে সমস্ত সামরিক কার্যক্রম বন্ধ করা হবে ও এখানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হবে।

এমবি