গাজা যুদ্ধে হামাসের সামরিক শক্তি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। এ কথা স্বীকার করেছেন ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা বা শাবাকের সাবেক প্রধান ইউভাল দিসকিন। ইসরাইলি দৈনিক মা’য়ারিভ এসব তথ্য দিয়েছে।
ইসরাইলের সাবেক গোয়েন্দা প্রধান আরো বলেছেন, গাজা যুদ্ধে বহু ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে, কারণ দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির অভাব ছিল।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত আল-নাকাব ও সিদরুত এলাকার অধিবাসীদের সঙ্গে বৈষম্য করছে বলে তিনি অভিযোগ করেন।
ইহুদিবাদী ইসরাইল গত ৮ জুলাই অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর পাশবিক হামলা শুরু করে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাও পাল্টা আক্রমণ চালায়। এরপর ২৬ আগস্ট মিশরের মধ্যস্থতায় তেল আবিব ও ফিলিস্তিনি সংগ্রামী দলগুলোর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসসহ সব প্রতিরোধ সংগঠনকে "ধ্বংস"অথবা "নিরস্ত্র"করার লক্ষ্যে তেল আবিব এ যুদ্ধ শুরু করলেও সেসব লক্ষ্য অর্জন ছাড়াই যুদ্ধবিরতি মেনে নেয় ইসরাইল। ইসরাইলি নেতারাও স্বীকার করেছেন- কোনো লক্ষ্য অর্জন ছাড়াই তারা যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে।
ইআর





