দক্ষিণ পশ্চিম ব্রাজিলে একটি বাঁধ ধসে এ পর্যন্ত ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো প্রায় ১৫০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।
শুক্রবার মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহো শহরের ওই বাঁধটি ধসে পড়ে। বাঁধ ধসের পর ছড়িয়ে পড়া কাঁদার নদীতে আশেপাশের বহু এলাকার মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর খবর পাওয়ার কথা স্বীকার করলেও মোট কতজন নিহত হয়েছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। শুক্রবার ধসে বাঁধটির মালিক ব্রাজিলের অন্যতম খনি কোম্পানি ভ্যালে।

তিন বছর আগে মিনাস জেরাইস প্রদেশের আরেকটি বাঁধ ধসে ১৯ জনের মৃত্যু হয়। ওই বাঁধের মালিকানাতেও ভ্যালের অংশীদারিত্ব ছিলো। বহুজাতিক খনি কোম্পানি বিএইচপি বিলটনের সঙ্গে ভ্যালের যৌথ মালিকানাধীন ওই বাঁধ ধসে স্থানীয় শত শত বাড়িঘর ধ্বংস হয়। কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৫ সালের সেই ঘটনার তুলনায় শুক্রবারের বাঁধ ধসের ঘটনা আরও বিশাল।
জেড





