সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে বেশ কঠোর অবস্থান নিয়েছে ভারতের ট্রাফিক পুলিশ। সম্প্রতি ট্রাফিক আইন ভঙ্গকারীদের মোটা অংকের জরিমানা গুনতে হচ্ছে দেশটিতে।

মত্ত অবস্থায় গাড়ি চালানোয় জরিমানা দিতে হল ২৫ হাজার টাকা। রাগে নিজের বাইকেই আগুন ধরিয়ে দিল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে দিল্লির মালব্যনগর এলাকায়।

খুব দ্রুত বাইক চালিয়ে যাচ্ছিল এক ব্যক্তি। পুলিশ তাকে থামায়। বোঝা যায়, সে মত্ত অবস্থায় আছে। আইন ভেঙে গাড়ি চালানোর জন্য পুলিশ তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে। তাতে রেগে গিয়ে নিজের বাইকেই আগুন ধরিয়ে দেয় সেই ব্যক্তি।

সেসব সংবাদে প্রকাশ, বৃহস্পতিবার বিকেলে দিল্লির মালব্যনগর এলাকার একটি সড়কে মাতাল অবস্থায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। তার গাড়ি চালানোর ধরন দেখে সন্দেহ হয় পুলিশের। বাঁশিতে ফুৎকার দিয়ে তাকে থামিয়ে পুলিশ দেখেন, অ্যালকোহলের নেশায় বুঁদ হয়ে আছেন সেই ব্যক্তি।

মাতাল হয়ে গাড়ি চালানোয় তার ২৫ হাজার টাকা জরিমান করে পুলিশ। কিন্তু এতে ক্ষেপে যান সেই মাতাল মোটরসাইকেলচালক।

রাগে নিজের বাইকেই আগুন ধরিয়ে দেন তিনি। পুলিশ জানায়, মালব্যনগর এলাকার ত্রিবেণী কমপ্লেক্সের ভেতরে গাড়িতে আগুন দেয় ওই ব্যক্তি। এ ঘটনায় ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত রোববার থেকে ট্রাফিক আইন ভাঙলে বর্ধিত হারে জরিমানা দিতে হবে বলে সংশোধিত নতুন আইন প্রণয়ন করে ভারতের কেন্দ্রীয় সরকার।

সেখানে জানানো হয়, দেশটির সংশোধিত মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালালে জরিমানা করা হবে ১০ হাজার টাকা। এর পর থেকেই দেশটির নানা প্রান্ত থেকে বিপুল অঙ্কের জরিমানার খবর আসা শুরু করে।

বুধবার গুরগাঁওতে একাধিকবার ট্রাফিক আইন ভাঙার জন্য এক ব্যক্তিকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। বেঙ্গালুরুতে এক ব্যক্তি মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এএস