নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানীর ঘটনার পর এবার কেরলে ঘটল একই ঘটনা। নারী নির্যাতনের লজ্জাজনক দৃষ্টান্ত। যাদের দিকে নারী নিগ্রহের আঙুল উঠেছে, তারা দুজন কারখানার সুপারভাইজার!
৪৫ জন নারী কর্মীকে নগ্ন করে দেহ তল্লাশি করার ঘটনা ভারতের কেরালার কোচিতে। নারীদের শালীনতা লঙ্ঘনের এমন জঘন্য কাজের জন্য পুলিশের কাছে সুপারভাইজারদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।
কেরালার মহিলা কমিশন এ ঘটনায় হস্তক্ষেপ করেছে। দোষীদের কঠোর শাস্তিরও দাবি তুলেছে। খবরটি ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
জানা যায়, আসমা রাবার প্রাইভেট লিমিটেড নামে কোচির এসইজেড এলাকার একটি বেসরকারি কারখানায় এই ৪৫ নারী কর্মরত। ঘটনার সূত্রপাত হয়, কারখানার টয়লেটে একটি ব্যবহার করা স্যানিটারি ন্যাপকিন পড়ে থাকা নিয়ে। প্রশ্ন ওঠে, ন্যাপকিনটি কে ফেলল? শেষ পর্যন্ত তা জানতে ঘটনা দেহ তল্লাশিতে গড়ায়।
ওই দুই সুপারভাইজার ৪৫ জনের দেহ তল্লাশি করে জানার চেষ্টা করেন কে দোষী, কার ঋতুঃস্রাব হয়েছে। সেজন্য সকলকে নগ্ন করে দেহ তল্লাশি করেন তারা। কিন্তু কে সেটি ফেলে গিয়েছে, তা জানা যায়নি।
তল্লাশি করা সুপারভাইজারদ্বয় নারী বলে জানাগেছে। তথ্যসূত্র : এবিপি আনন্দ
এএইচ





