তিউনিশিয়ার রাজধানী তিউনিসের পার্লামেন্ট ভবনের আশপাশে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। পার্লামেন্টের পাশের একটি জাদুঘরে হামলায় অন্তত ৭ জন বিদেশি পর্যটক এবং একজন তিউনিশীয় নিহত হন। খবর বিবিসি ও রয়টার্সের।

পার্লামেন্ট ভবনের পাশের বারদো জাদুঘরের ভিতরে দুজন বন্দুকধারী রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। তারা বেশ কয়েকজনকে জিম্মি করেছে বলেও জানা গেছে।

পার্লামেন্টের একজন সদস্য জানান, হামলার পরপরই পার্লামেন্টের সব ধরনের কার্যকলাপ স্থগিত করা হয়। পার্লামেন্টে অবস্থানরত সবাই একটি হলঘরে গিয়ে জড়ো হন। তবে হামলা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। কে বা কারা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তাও জানা যায়নি। উল্লেখ্য, দেশটিতে ২০১১ সালে গণঅভ্যুত্থানে স্বৈরশাসক জাইন বেন আলীর অপসারণের পর থেকে দেশটিতে অস্থিরতা চলে আসছে।

এমএ