জর্ডানের বাদশাহ আবদুল্লাহকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করে মেক্সিকোতে। বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয় বলে জানিয়েছেন মেক্সিকোর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটলেও মেক্সিকোর বার্তা সংস্থা এপির বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় মেক্সিকোতে সরকারি সফরে রয়েছেন। বৃহ্স্পতিবার তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনার সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর তিনি এক হেলিকপ্টারে কোথাও যাচ্ছিলেন। তবে তিনি কোথায় যাচ্ছিলেন তা জানায়নি মেক্সিকোর কর্তৃপক্ষ।
পথিমধ্যে বৈরী আবহাওয়ার কারণে মেক্সিকোর উপসাগরীয় শহর ভেরাক্রুজে অবতরণ করে। অবতরণের পরপরই নিরাপত্তা বাহিনী জায়গাটিকে ঘিরে ফেলে। এরপর তাকে নিরাপদ স্থানে সরিয় নেয়া হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]