মানবাধিকার সংগঠন সেভ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, অনির্বাচিত আওয়ামী লীগ সরকার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই মাওলালা নিজামীর ফাঁসির রায় ঘোষণা করেছে তথাকথিত প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল দিয়ে। আদালতের রায় তারই ধারাবাহিকতা মাত্র।
গতকাল বুধবার বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এইসব কথা বলেন ।
নেতৃবিন্দু বলেন, দেশপ্রেমিক সৎ ন্যায় নিষ্ঠ ইসলামী রাজনৈতিক নেতাদের হত্যা করে ক্ষমতায় থাকার স্বাদ আওয়ামী লীগের পূরণ হবে না। এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিচার বিভাগীয় হত্যাকান্ড।
মাওলানা নিজামীকে রাজনৈতিক ভাবে হত্যা করার উদ্দেশ্যে এই কথিত রায়। গত ৫ জানুয়ারির সমাবেশের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে আওয়ামী লীগের সাথে দেশের জনগণ নাই।
এরা বন্দুকের নলের জোরে এখন ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে। আওয়ামী লীগ বাংলাদেশের গণ মানুষের দল নয়, এরা দেশের শত্রু, ইসলামের শত্রু, উন্নয়নের শত্রু ।
উল্লেখ যে, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়েও বহাল রয়েছে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বুধবার সকালে এক মিনিটের মধ্যে দুটি বাক্যে এই রায়ের সংক্ষিপ্তসার জানিয়ে দেন।
বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সেভ বাংলাদেশ সংগঠনের চেয়ারম্যান মানবাধিকার কর্মী ব্যারিস্টার নজরুল ইসলাম সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ব্যারিস্টার বদরে আলম দিদার,
মুফতি শাহ সদর উদ্দিন, মোজাম্মেল হোসাইন, মুহম্মদ তারেক, মুহম্মদ আলাউদ্দিন, তরিকুল ইসলাম , মুহম্মদ শামিম, মুহম্মদ ফখরুল ইসলাম, মহিউদ্দিন স্বপন,সাঈদ,নজিবুল্লাহ , সাইফুল ইসলাম প্রমুখ।
সেভ বাংলাদেশ সংগঠনের চেয়ারম্যান মানবাধিকার কর্মী ব্যারিস্টার নজরুল ইসলাম সভাপতিত্বর বক্তব্যে বলেন, বাংলাদেশকে ইসলামী নেতৃত্ব শূন্য করতেই একে পর এক মিথ্যা রায়ের মাধ্যমে জামায়াত নেতাদের হত্যা করা হচ্ছে ।
জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় তারই ধারাবাহিকতা। নাস্তিকবাদী ইসলাম বিদ্বেষী আওয়ামীরা জানে না শহীদের রক্তের মাধ্যমে বাংলাদেশে একদিন ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে । ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে হত্যা নির্যাতন চালিয়ে ইসলামের অগ্রযাত্রা বন্ধ করা যাবে না বরং তা আরও বেগবান হয়। মাওলানা নিজামী বিচারে ন্যায় বিচার পায়নি তাকে অন্যায় ভাবে কথিত মিথ্যা বানোয়াট মামলায় হত্যা করার উদ্দেশ্যে এই রায় দেয়া হয়েছে ।
ব্যারিস্টার বদরে আলম দিদার বলেন , বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা সংগ্রাম চলছে চলবে। আমাদের নেতাদের হত্যা করে অবৈধ আওয়ামী সরকারের পতন বন্ধ করা যাবে না। বাংলাদেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে আওয়ামী বাকশালীদের পতনের মধ্যদিয়ে।
গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনতার সংগ্রাম চলছে জনতার সংগ্রাম চলবে ।
সভায় বক্তারা আরও বলেন, বাংলাদেশের গণ মানুষের দল হলো ২০ দলীয় জোট । এতে অবৈধ বাকশালীরা আতঙ্কিত হয়ে বিএনপি জামায়াতের নেতা কর্মীদের হত্যা করছে।
একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে রাখছে । আওয়ামী লীগ এখন রাজনৈতিক ভাবে দেওলিয়া হয়ে গেছে । এদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র । দেশে জনগণের সংগ্রামের মাধ্যমে আওয়ামী কবর রচিত হবে বাংলাদেশে । তখন এদের ব্রাহ্মণ্যবাদী প্রভুরা রক্ষা করতে পারবে না ।
এআই





