রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার পূর্ব ঘৌটা অঞ্চলে তৎপর মুসলিমদের হামলা অনির্দিষ্টকালের জন্য সহ্য করা হবে না। তারা নিজেরা নিবৃত না হলে নির্মূল করা হবে। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব ঘৌটা থেকে রাজধানী লক্ষ্য করে যখন নির্বিচারে গোলাবর্ষণ করা হচ্ছে তখন এ হুশিয়ারি দিলেন পুতিন।

সিরিয়ার বেশির ভাগ এলাকা থেকে উৎখাত হয়ে যাওয়ার পর বিদেশি মদদপুষ্ট মুসলিমরা এখন পূর্ব ঘৌটায় তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। এর ফলে সেখানে বিগত সাত বছর ধরে চলা সহিংসতার অন্যতম প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হয়েছে।

পূর্ব ঘৌটা থেকে দামেস্ককে লক্ষ্য করে নির্বিচার গোলাবর্ষণের কথা উল্লেখ করে পুতিন বুধবার রাশিয়ার রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, কিছু কিছু গোলা রাশিয়ার দূতাবাস ও বাণিজ্যিক মিশনে আঘাত হানছে। মস্কো এ পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য সহ্য করতে পারে না।

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, মুসলিমদের গোলাবর্ষণ বিরতিহীনভাবে চলছে। কোনো কোনোদিন তাদের নিক্ষিপ্ত গোলা ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা ৮০টি ছাড়িয়ে যায়।

সিরিয়ার সেনাবাহিনী গত কয়েক দিন ধরে পূর্ব ঘৌটায় তৎপর মুসলিম অবস্থানগুলোতে বিমান হামলা চালাচ্ছে। সেখানে আটকে পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধার এবং তাদেরকে খাদ্য ও জরুরি চিকিৎসাসেবা দেয়ার লক্ষ্যে এসব হামলা চালানো হচ্ছে। কিন্তু মুসলিমরা তাদের নিয়ন্ত্রিত এলাকার বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে খবর পাওয়া যাচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ সম্পর্কে আরো বলেছেন, সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবে যেসব মুসলিম গোষ্ঠীকে যুদ্ধবিরতির বাইরে রাখা হয়েছে সেসব গোষ্ঠী পূর্ব ঘৌটায় তৎপর রয়েছে। কাজেই তাদের বিরুদ্ধে হামলা চলতে থাকবে।

এসএম