আফগানিস্তানের রাজধানীতে ব্রিটিশ দূতাবাসের একটি যানবাহনে বৃহস্পতিবার আত্মঘাতী হামলায় বৃটেনের এক নাগরিক ও কমপক্ষে পাঁচ আফগান নিহত হয়েছে।

কাবুল পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ব্রিটিশ দূতাবাসের ওই যানে ধাক্কা দিয়ে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এক ব্রিটিশ নাগরিক নিহত হয়।

ব্রিটিশ দূতাবাস নিহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি। তবে এর আগে হামলায় দূতাবাসের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলে জানিয়েছিলো।

এমএ