ক্যালফোর্নিয়ার একটি গানের ক্লাসে মিউজিক্যাল অ্যাসাইনমেন্ট করতে দেয়া হয়েছিল একদল শিক্ষার্থীকে। তার মাঝে ছিলেন ১৩ বছর বয়সী কিশোরী গাইয়ে ইজোল্ড। বয়স খুব বেশি না হলেও নিজের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রভাব ফেলেছিল তার মনেও।
সেটি থেকেই গানের জন্য তিনি বেছে নেন একদম ভিন্ন কিছু কথা। কথাগুলো আসলে নির্বাচনে পরাজয়ের পর হিলারি মেয়েদেরকে তাদের মানসিক দৃঢ়তা বজায় রাখার আহ্বান জানিয়ে যে বক্তব্য প্রদান করেছিলেন, সেখান থেকেই নেয়া। সে কথাগুলোকে সাজিয়েই চমত্কার গান তৈরি করে ফেলেন ইজোল্ড।
‘টু অল দ্য গার্লস আউট দেয়ার’ শিরোনামের গানটি ৮-১৯ বছর বয়সী একদল সহশিক্ষার্থীকে নিয়ে চমত্কারভাবে গেয়ে শোনান ফেয়ার। তার পরে সেটির ভিডিও ছেড়ে দেয়া হয় সামাজিক মাধ্যমগুলোয়। এভাবেই কিশোরী ইজোল্ড তার গানের মাধ্যমে অনুপ্রাণিত করেন অন্য মেয়েদের।
ইজোল্ডের এ মিউজিক ভিডিওটিতে গানের কথার সঙ্গে কাগজে লিখেও মেয়েদের মধ্যে অনুপ্রেরণামূলক বার্তা দেয়া হয়। সেখানে লেখা ছিল ‘সব মেয়েই গুরুত্ব বহন করে’সহ নানা কথা। ইজোল্ডের এ গানের বার্তা পৌঁছে গেছে ইউটিউবে এক লাখের বেশি দর্শকের কাছে। শুধু তা-ই নয়, হিলারি ক্লিনটন নিজেও এটি দেখেছেন এবং ইজোল্ডকে ধন্যবাদ জানিয়ে টুইটারে একটি বার্তাও দেন তিনি।
নাজিব





