নিজের ঘরে ডেকে ছাত্রীর গায়ে হাত দিতেন ওই শিক্ষক। বাড়িতে কাউকে জানালে স্কুল থেকে বহিষ্কার করার হুমকিও দিতেন তিনি। এসবই কাল হলো তাঁর। শেষ পর্যন্ত গণধোলাইয়ের শিকার হলেন এই শিক্ষক।
আজ (বৃহষ্পতিবার) সকালে শিলিগুড়ির এনজেপি রেলওয়ে গার্লস প্রাইমারি স্কুলে ঘটনাটি ঘটে।
বহুদিন ধরেই স্কুলের প্রধান শিক্ষক ছট্টু হাসদা তৃতীয় শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন ব্যবহার করতেন বলে অভিযোগ।
পরিবারের অভিযোগ, শিলিগুড়ির এনজেপি রেলওয়ে গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিজের ঘরে ডেকে ছাত্রীর গায়ে হাত দিতেন। বাড়িতে কাউকে জানালে স্কুল থেকে বাহির করে দেওয়ার হুমকিও দিতেন তিনি।
গতকাল সেই ছাত্রী তার মাকে গিয়ে সব জানালে আজ সকালে স্কুলের অন্যান্য অভিভাবকেরাসহ স্কুলের সামনে জমায়েত হন।
পরে সবাই মিলে স্কুল চলাকালীন সময়ে অভিযুক্ত শিক্ষকের কাছে গেলে প্রধান শিক্ষক জানান, পড়া না পারায় ওই ছাত্রীর গায়ে হাত দেওয়া হয়েছিল। এর পর উপস্থিত অভিভাবকেরা প্রধান শিক্ষককে এলোপাতাড়ি মারধর করতে শুরু করেন।
স্কুলের ছাত্রীদের সামনেই চলতে থাকে চড়-থাপ্পড়, বোতল-ছাতা দিয়ে বেধড়ক মারপিট।
পালটা মারধর করেন ওই শিক্ষকও। শেষমেষ এনজেপি থানার পুলিশ এসে ওই শিক্ষককে থানায় নিয়ে যায়।
অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্ত শিক্ষকের দাবি, সব অভিযোগ ভিত্তিহীন। সব মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে।
দেখুন ভিডিও
এসএম





