প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৮ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, আজ (০৬ সেপ্টেম্বর) রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ২৩৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার ৫৮২ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৯২৯ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আজ (০৬ সেপ্টেম্বর) রোববার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৩৫ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৬২ লাখ ৪৫ হাজার ১১২ জন।
আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। আজ (০৬ সেপ্টেম্বর) রোববার সকাল পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ৪১ লাখ ২৩ হাজার জন। এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ২৬ হাজার ২০৩ জন।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৯ হাজার ৫৬১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ২৩ হাজার ১৭৯ জন।
মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৭ হাজার ৩২৬ জন। আর আক্রান্ত হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৪০৯ জন।
করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৭ হাজার ১৩১ জন। আর মৃতের সংখ্যা ১৭ হাজার ৭০৭ জন।
করোনায় মৃতের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মারা গেছেন ৪১ হাজার ৬৩৮ জন এবং আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৫০৬ জন।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৪৭ জন হয়েছে। নতুন করে আরও ১ হাজার ৯৫০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জন করোনায় আক্রান্ত হলো।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬৬১ জন। এ নিয়ে দেশে মোট ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন করোনা থেকে সুস্থ হলো।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এমবি





