বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের নতুন বয়ফ্রেন্ডের কথা জানা গেলো। আর এই খবরটি তিনি নিজেই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তার ভক্তদের জানিয়েছেন। শুধুই জানানইনি, দু’জনের একটি ছবিও পোস্ট করেছেন এই মাধ্যমে।

টুইটার বার্তায় তসলিমা বলেছেন, আমার নতুন বয়ফ্রেন্ড আমার চেয়ে ২০ বছরের ছোট। আর একে ‘ইট‘স কুল’ কথাটি বলতেও ভোলেননি তিনি।

২০ অক্টোবর এই টুইটটি করেন তসলিমা। এই খবর দেয়ার পর টুইটারে একের পর এক মন্তব্য আসছে। প্রথম দশমিনিটেই পড়েছে ২২টি মন্তব্য।

তসলিমার জন্ম ১৯৬২তে। সে হিসেবে এখন ৫২ বছর বয়স তার। আর বয়ফ্রেন্ডের বসয় ৩২ হবে। তবে এই বয়ফ্রেন্ডের নামটি কি তা তসলিমা জানান নি তার টুইটে।

জেআই