মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক দেশটির নিখোঁজ বিমান খুঁজে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, হারিয়ে যাওয়া বিমান অনুসন্ধানে তার দেশ অঙ্গীকারবদ্ধ।

মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়। এরপর শুরু হয় অনুসন্ধান অভিযান। তবে বিমানের ভাগ্যে আসলে কি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

মালয়েশিয়ার বিমান নিখোঁজ হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঐকবদ্ধভাবে আমরা হারিয়ে যাওয়া বিমান সম্পর্কে সামান্য যে তথ্য-প্রমাণ পেয়েছি সে অনুযায়ী অনুসন্ধান চালাচ্ছি। নিখোঁজ বিমানের অনুসন্ধানে মালয়েশিয়া এখনও অঙ্গীকারবদ্ধ এবং বিমানটি পাওয়া যাবে বলে আমি আশাবাদী।’

এমএ