প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে শনিবার রাতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
নেতানিয়াহুর ঘুষ ও দুর্নীতির প্রতিবাদে এবং করোনাকালে সঠিক পদক্ষেপ না নেয়ার অভিযোগে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
গত এক মাস ধরে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। খবর আরব নিউজের।
বিক্ষোভকারীরা হাতে 'বিপ্লব', 'গদি ছাড়' লেখা প্লাকার্ড এবং ইসরাইলের পতাকা নিয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানায়।
এএস





