পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার ধর্মীয় অনুষ্ঠানে সরকার বিরোধী স্লোগান দেওয়ায় পুলিশের টিয়ার শেলের আঘাতে অনেক নাগরিক নিহত হয়েছে। দেশটির অরোমিয়ায় এক ধর্মীয় উৎসবে এই হতা হতের ঘটনা ঘটে। ৫২ জন নিহত হয়েছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী হ্যাইলেম্যারিয়াম দেসালেন বলেন, বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিত ভাবেই বিক্ষোভ শুরু করে, ফলে প্রাণ হারাতে হয় অনেক সাধারণ মানুষকেও। তবে প্রথানমন্ত্রীর এমন দাবির নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধী দল ওরোসো ফেডারেলিস্ট কংগ্রেসের নেতা মালাচু জুমেচু।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রধানমন্ত্রী বিক্ষোভকারিদের অপশক্তি উল্লেখ করে সাধারণ মানুষের মৃত্যুর জন্য দায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চান বলে জানান।

তবে বিরোধী দলের নেতা দাবি করে বলেন, বিক্ষোভে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়ে। সেখান থেকেই ছন্নছাড়া হয়ে গেলে পদতলে পিষ্ট হয়ে মারা যায় অনেক মানুষ। সবাই শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করছিলেন বলে তিনি জানান। প্রধানমন্ত্রী অবশ্য পুলিশের গুলি করার বিষযটি অস্বীকার করেছেন।

ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে ৪০ কিলোমিটার দূরে বিশোতু নামে ধর্মীয় উৎসবে মিলিত হয়েছিলেন হাজারো জনতা। সেখানে সরকার বিরোধী আন্দোলন দানা বেধে উঠলে পুলিশ গুলি ছোঁড়ে। এ ঘটনার পর পরই উৎসবস্থলে বিশৃংখলা সৃষ্টি হয়। প্রতিবাদকারীরা পাথর ও বোতল নিক্ষেপ করে এবং নিরাপত্তা বাহিনী প্রথমে লাঠিচার্জ করে এবং পরে কাঁদানে গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে।

তবে একপক্ষ দাবি করেছে, আন্দোলকারীরা শান্তিপূর্ণ আচরণ করেন। জাওয়ার মোহাম্মেদ নামে একজন মানবাধিকার কর্মী দাবি করেন, বিক্ষোভে অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। কাঁদানে গ্যাসের কারণে সৃষ্ট আতঙ্কে পালাতে গিয়ে অন্তত ৫০ জন লোক একটি খাদের ভেতর একজনের ওপর আরেকজন পড়ে যায়। এএফপি’র একজন আলোকচিত্রী ১৫ থেকে ২০টি নিথর দেহ দেখতে পান। যার মধ্যে কয়েকজন নিশ্চিতভাবেই মৃত।

বিশোফতু শহরের একটি পবিত্র হ্রদে বর্ষা ঋতুর বিদায় উপলক্ষে ওরোমো সম্প্রদায়ের ইরিচা অনুষ্ঠানে যোগ দিতে কয়েক হাজার লোক জড়ো হয়। প্রতি বছর ওরোমো অঞ্চলে কয়েক লাখ লোক লেক হারসাদির তীরে ইরিচা উৎসব পালন করে। তারা এ হ্রদটিকে পবিত্র মনে করে।

জেড