মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের কারণে ১৩ রাশিয়ান নাগরিক ও ৩টি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এফবিআই। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক অরাজকতা সৃষ্টির অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
অভিযোগগুলো মোট ৩৭ পৃষ্ঠায় লেখা ছিল যেখানে সাক্ষর করেছিলেন সাবেক এফবিআই প্রধান ও বর্তমান স্পেশাল কাউন্সিল রবার্ট মুলার। অভিযোগে বলা হয় আমেরিকার নির্বাচনে অরাজকতা ও সহিংসতা সৃষ্টির লক্ষ্যে বা মানসিকতা নিয়ে কিছু রাশিয়ান নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।
মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিরুদ্ধে গঠিত এই অভিযোগের প্রথম ধাপেই বিস্তৃত আকারে কিছু প্রমাণও উল্লেখ করা হয়। যেখানে বলা হয়, নির্বাচনের সময় একজনকে হিলারী ক্লিনটন সাজিয়ে তাকে জেলখানার আসামীদের মতো পোশাক পরিয়ে দেয়া হয় এবং এর পাশাপাশি একজনকে হায়ার করা হয় একটি ফ্ল্যাটেড ট্রাকের ওপর জেলখানার মতো খাঁচা তৈরি করার জন্য। যেখানে হিলারী ক্লিনটনকে খাচার ভেতরে রাখার মাধ্যমে মানুষকে উস্কে দেয়ার চিন্তা ভাবনা ছিল। এর মাধ্যমে তারা ফ্লোরিডায় একটি বিশাল আকারের জনসমাবেশের চেষ্টা করেছিল।
আরেকটি অভিযোগে বলা হয়, টুইটারে একটি ফেইক গ্রুপ খোলা হয় আমেরিকার রাজনৈতিক দল টিনেসি রিপাবলিকান পার্টির নামে। যেখানে ফলোয়ার ছিল প্রায় ১ লক্ষ ৫০ হাজার । অ্যাকাউন্টির নাম @TEN_GOP। এর মাধ্যমে রাশিয়ানরা বিভিন্ন প্রচারণা চালাতে থাকে।
পরবর্তী টিনেসি রিপাবলিকান পার্টির পক্ষ থেকে এই রকম কোন অ্যাকাউন্ট খোলা বা তার মাধ্যমে কোন প্রকার প্রচারণা চালানোর কথা অস্বীকার করা হয়।
এ বিষয়ে মার্কিন ডিপুটি অ্যাটর্নি জেনারেল রোড রোসেনস্টেন গতকাল শুক্রবার এক বিবৃতি বলেন, রাশিয়ানদের এসর কর্মকাণ্ডের মিশনের নাম ছিল 'যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তথ্য যুদ্ধ'। যার লক্ষ্য ছিল, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের মধ্যে অবিশ্বাস ও সহিংসতা গড়ে তোলা।
অভিযোগের মধ্যে বিশ্বের অন্যতম একটি সংগঠন ইন্টারনেট রিচার্স এজেন্সির নাম উল্লেখ করা হয়। যারা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়েছিল।
১৬ তারিখে রাশিয়ান নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসার পর এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব কর্মকাণ্ড শুরু করেছিল ২০১৪ সাল থেকে যখন আমি ঘোষণা দিই আগামী আমেরিকার নির্বাচনে আমি প্রেসিডেন্ট পদে লড়ছি। কিন্তু নির্বাচনে এর কোন প্রভার পড়ে নি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কোন প্রকার ভুল হয় নাই।
জেড





