ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলো থেকে রুশ সেনারা সরে গেলেও বিভিন্ন স্থানে এখনও হামলা চলছে। তবে রাশিয়ার এই আগ্রাসন যে শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নয় সে ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

আজ রোববার (১০ এপ্রিল) বিবিসির লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার আগ্রাসন কখনোই ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো ইউরোপই তাদের টার্গেটে রয়েছে।

রাশিয়ার আগ্রাসন সবাইকে ভুগতে হবে জানিয়ে জেলেনস্কি বলেন, কঠিন লড়াইয়ের জন্য ইউক্রেন তৈরি রয়েছে। কারণ, রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যুদ্ধে আমরাই জয়ী হব।

এসময় রাশিয়ার জ্বালানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি আরও অস্ত্র সরবরাহ করার জন্য পশ্চিমা রাষ্ট্রগুলোকে আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

এবিএস