ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু এবং নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্রধান সহযোগী এসিএন নামবিয়ার ১৯২০ সালের দিকে সোভিয়েত এজেন্ট হিসেবে কাজ করতেন। শুক্রবার প্রকাশ করা বৃটিশ গোপন দলিলে এ তথ্য পাওয়া গেছে।
১৯৫৯ সালের একটি নথিতে পক্ষত্যাগী একটি সুত্রের বরাত দিয়ে বলা হয়, সিনিয়র সাংবাদিক নামবিয়ার ১৯২০ সালের দিকে সোভিয়েতের পক্ষে গুপ্তচরবৃত্তি করেছেন।
ওই নথিতে সুভাষ চন্দ্র বোসের একটি চিঠি এবং তার সহযোগী নামবিয়ারকে একজ আর্মি অফিসারের জিজ্ঞাসাবাদের দীর্ঘ প্রতিবেদন সংযুক্ত করা হয়।
নামবিয়ারকে ১৯৪৫ সালে গ্রেফতার করে প্রায় পাঁচ সপ্তাহ জিজ্ঞাসাবাদ করেন ইন্ডিয়ান সিকিউরিটি কাউন্সিলের ক্যাপ্টেন ন্যুরেং সিং। এ সময় তিনি বোসের গোপন রেডিও স্টেশন সম্পর্কে বিস্তারিত ফাঁস করে দেন। সূত্র: হিন্দুস্তান টাইমস
ইআর





