ইরাকের রাজধানী বাগদাদে মঙ্গলবার সকালে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।
ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানান, বাগদাদের জাদিদা জেলার একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
ইরাকের বিদ্রোহীরা সর্বোচ্চ প্রাণহানি ঘটাতে প্রায়ই ক্যাফে, বাজার ও মসজিদসহ জনাকীর্ণ এলাকায় হামলা চালায়।
এর আগে জাদিদা এলাকায় সোমবার শিয়াদের একটি পবিত্র স্থানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়।
উল্লেখ্য, ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহীরা ইরাকের বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে। বিভিন্ন সুন্নী গ্রুপ তাদের সহযোগীতা করছে। এর ফলে দেশটির সুন্নী ও শিয়া সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সূত্র: এএফপি, বিবিসি।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





