নিউজিল্যান্ডে হিমবাহের ফাটলে হেলিকপ্টার বিধ্বস্ত হলে সাত জন প্রাণ হারায়। নিহতদের মধ্যে পাইলটসহ ছয়জন পর্যটক রয়েছে।
শনিবার খারাপ আবহাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র মতে, দুক্ষিণ আইল্যান্ডের পশ্চিম উপকূলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফক্স গ্লেসিয়ারে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময়ে সেখানে ঝড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছিল।
পুলিশ ইন্সপেক্টর জন ক্যানিঙ সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছেছে। সেখানে কেউ বেঁচে নেই। উদ্ধারকারী দল লাশ উদ্ধারের চেষ্টা করছে। তবে বৈরি আবহাওয়ার কারণে তা বাধাপ্রাপ্ত হচ্ছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
এআই





