নিরাপত্তার কারণ দেখিয়ে এবার বাংলাদেশ সফর বাতিল করেছে জার্মানির একটি গবেষক দল।
সংশ্লিষ্টরা জানান, ছয় সদস্যের গবেষক দলটি ৭ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার কথা থাকলেও দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় তাদের সফরটি স্থগিত করে দেয়।
এমন ঘটনায় হতাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দেশে পরপর দুই বিদেশি খুন। তার প্রতিক্রিয়ায় নানাক্ষেত্রে বিদেশিদের সফর স্থগিতের তালিকায় এবার যোগ হলো জার্মান গবেষকদল। দেশটির ছয় সদস্যের এই দলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল ৭ অক্টোবর।
তাদের যাবার কথা ছিলো উত্তর ও দক্ষিণ অঞ্চলের বেশ কিছু স্থানে। কিন্তু হঠাৎ স্থগিত হয়ে যায় এই সফর। বিদেশি গবেষকদের সফর স্থগিতের এ ঘটনায় হতাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এদিকে, কেবল গবেষক দল নয় রাজশাহীতে অবস্থানকারী বিদেশি নাগরিকরাও দুটি হত্যা ঘটনা নিয়ে চিন্তিত।
বলছেন নিরাপত্তা শংকার কথাও। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিদেশিদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা আছে, তাই আতঙ্কিত হবার কিছু নেই।
পুলিশের তথ্য মতে, রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদেশি নাগরিক বসবাস করছেন অন্তত ৭৮ জন।
এসএইচ





