ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর পরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৪ আগস্ট) মার্কিন জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূলীয় শহর পেটিট ট্রু ডি নিপস থেকে আট কিলোমিটার দূরে এবং এর গভীরতা ১০ কিলোমিটার।

কেমন ক্ষতি হয়েছে, কী পরিমাণ মানুষ মারা গেছে আনুষ্ঠানিক তথ্য পাওয়া পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। জেরেমি শহরে একটি বাড়ি এবং একটি গির্জার অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এর আগে ২০১০ সালের হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। হাইতি এখনও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।

এমবি