চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্বে খাদ্য মূল্য বেড়েছে। বিশ্ব ব্যাংক এ কথা জানায়। ২০১২ সালের পর এ প্রথম এমনটি ঘটছে। এর জন্যে চীনের অতিরিক্ত চাহিদা, যুক্তরাষ্ট্রের খরা এবং ইউক্রেন সংকটকে দায়ী করা হচেছ। বিশ্বব্যাংক বলছে, আর্ন্তজাতিকভাবে খাদ্য মূল্য ৪ দশমিক শূন্য শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে গম ও ভূট্টার মূল্য। এ বৃদ্ধির হার যথাক্রমে ১৮ ও ১২ শতাংশ। বিশ্বব্যাংকের অর্থনীতিবিদরা বলছেন, ২০১৩ সালের বাম্ফার ফলন সত্ত্বেও খাদ্য মূল্য বেড়েছে। তারা এর জন্যে বিশ্বব্যাপী বিশেষ করে চীনের খাদ্য চাহিদা বদ্ধি, যুক্তরাষ্ট্রে খরা এবং ইউক্রেন পরিস্থিতিকে দায়ী করেছেন। ২০১২ সালের গ্রীস্মে বিশ্বে খাদ্য মূল্যের তীব্র বৃদ্ধির পর এবারই প্রথম এমনটি ঘটল। সূত্র: বিএসএস [b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]