ভারতের বিহার রাজ্যের রোহাতাস জেলার কামহুয়া রেল স্টেশনে আজ এক ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।
ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ কর্মকর্তা বলেন, দুর্ঘটনার শিকার পাঁচ ব্যক্তি রেল লাইনের ওপর রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন। এ সময় আজমীর-শিয়ালদাহ এক্সপ্রেস বেলা সাড়ে ১২টার দিকে তাদের ওপর দিয়ে চলে যায়। ঘন কুয়াশার কারণে তারা ধাবমান ট্রেনটি দেখতে পায়নি।
জনসংযোগ কর্মকর্তা বলেন, মৃতদেহগুলো রেললাইন থেকে সরিয়ে ময়না তদন্তের জন্য সাসারাম হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনার একটি আনুষ্ঠানিক তদন্তের আদেশ দেয়া হয়েছে।
এমএ





