আমাজন বনের ১০ কিলোমিটার ভেতরে শনিবার কলম্বিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

কলম্বিয়ার দক্ষিণ অঞ্চলীয় কাকুয়েটার দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়কারী অর্তেজা গাস্তাভো জানান, বিমানটির দুই কর্মী ও আট যাত্রীর কেউ বেঁচে নেই। বিমানটি আরারাকুরা থেকে ফ্লোরেন্সিয়ায় যাচ্ছিল বলে জানান তিনি।

গাস্তাভো জানান, নিহতদের মৃতদেহ উদ্ধারের জন্য উদ্ধারকারীরা চেষ্টা করছেন। দুর্ঘটনার কোনো কারণ জানা যায়নি বলেও জানান তিনি। সূত্র: সিনহুয়া।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর