বিদ্রোহীদের কাছ থেকে বাকুবা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছেইরাকের নিরাপত্তা বাহিনী। শহরটি রাজধানী বাগদাদ থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া,আনবার প্রদেশের কয়েকটি এলাকায় বেশ লড়াই চলছে বলে খবর পাওয়া যাচ্ছে।
সেখানে বিদ্রোহীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে। এছাড়া, সংঘর্ষের সময় একটি পুলিশ স্টেশনের ৪৪ জন বন্দী মারা গেছে।
ইরাকের উত্তরে সরকারি বাহিনী তাল আফার শহর পুর্নদখলের চেষ্টা করছে। সোমবার বিদ্রোহীরা এই শহরটি দখল করে নেয়।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিক ও তাদের সম্পদ রক্ষার্থে ২৭৫ জনেরএকটি সামরিক দল মোতায়েন করছে। সূত্র: বিবিসি।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।





