ওমানের শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় ৭৯ বছর বয়সে তিনি মারা যান বলে শনিবার ভোরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওমানে ৭২ ঘণ্টার মধ্যে নতুন সুলতানের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ পরিবার। এদিকে কাবুসের মৃত্যুতে ওমানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
একটি সফল অভ্যুত্থানে পিতাকে ক্ষমতাচ্যুত করে কাবুস ১৯৭০ সালের ২৩ জুলাই ক্ষমতা দখল করেন। তবে চিরকুমার থাকায় কোন উত্তরসূরি রেখে যেতে পারেননি সুলতান কাবুস।
১৯৪০ সালের ১৮ নভেম্বর ওমানের সালালাহতে জন্মগ্রহণ করেন সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ।
এএস





