টোকিওর স্কাইট্রিতে সাদা আলো ছড়িয়ে গুলশানের হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীদের হামলায় নিহতদের স্মরণ করছে জাপান।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার রাত থেকে টোকিওর স্কাইট্রিতে রাতে সাধারণ আলোর পরিবর্তে ছড়াচ্ছে সাদা আলো।
মঙ্গলবার রাত পর্যন্ত শান্তির বার্তা হিসেবে এটি জ্বলবে বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক আসাহি সিম্বুন।
গত শুত্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি নামের স্প্যানিশ রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ২০ দেশি-বিদেশি জিম্মি নিহত হন। তাদের মধ্যে ৯ জন ইতালীয় নাগরিক, ৭ জন জাপানি, একজন ভারতীয় ও একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন।
এফএফ





