পূর্ব ভারতের সেনাঘাঁটিই মূল টার্গেট পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর।

তাই এই ঘাঁটিগুলির উপর গোপনে নজর দারি ও সেখান থেকে সামরিক তথ্য সংগ্রহের জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নিয়োগ করে প্রচুর মডিউল তৈরী করেছে আইএসআই।

কলকাতা থেকে গ্রেফতার হওয়া তিন পাকগুপ্তচর সংস্থার এজেন্টকে আজ জেরা করে এমনই একাধিক চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

যেহেতু দেশ বিরোধী এবং সামরিক গোয়েন্দা তথ্য সংক্রান্ত বিষয় তাই গোটা তদন্ত প্রক্রিয়া হাতে নিতে চাইছে দেশের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এনআইএ।

প্রসঙ্গত বলা যেতে পারে এ মাসেই কলকাতা থেকে ধরা পড়েছে আইএসআই দুই মডিউল। যাদের নাম আখতার খান ও জাফর খান।

এদের সূত্র ধরেই কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স এলাকা থেকে একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করে কলকাতা পুলিশের ষ্পেশাল টাস্ক ফোর্স।

ধৃত তিন ব্যক্তির নাম ইরশাদ হায়দার আনসারি, আসফাক হায়দার আনসারি, মহম্মদ জাহাঙ্গির এদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উত্তর প্রদেশের মিরাট থেকে ইজাজ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ।ধৃতদের কাছ থেকে মিলেছে বহু নকশা ও তথ্য।

গোয়েন্দা পুলিশ নিশ্চিত যে কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় চর মডিউল তৈরী করছে পাকিস্তান। এদের মূলকাজ সেনাবাহিনী ও বায়ূসেনা ও নৌসেনা সম্পর্কিত বিভিন্ন তথ্য জোগাড় করা।

গোয়েন্দাদের সন্দেহ যে কোনো সময়ই রাজ্যের নানাপ্রান্তের সেনা ঘাঁটিতে আইএসআই ভবিষ্যতে আই এস বা অন্যকোনো জঙ্গি সংগঠনকে দিয়ে হামলা চালাতে পারে।সূত্র : ভোয়া

এসএইচ