ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যসভার ৫টি আসনের নির্বাচনে বিধায়কদের ভোটে তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী জয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট মুসলিম নেতা, কলম পত্রিকার সম্পাদক ও নয়া দিগন্তের সংবাদদাতা আহমদ হাসান ইমরান। সেইসঙ্গে বিজয়ী হয়েছেন বামপন্থীদের একজন প্রার্থী।
তৃণমূলের চার প্রতিদ্বন্দ্বী হলেন- যোগেন চৌধুরী, মিঠুন চক্রবর্তী, কেডি সিং ও আহমদ হাসান ইমরান। বামেদের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জয়ী হন। সর্বোচ্চ ৫৭টি ভোট পেয়েছেন বাম প্রার্থী ঋতব্রত। ৫০টি ভোট পেয়েছেন তৃণমূলের যোগেন চৌধুরী। মিঠুন চক্রবর্তী ৪৯টি ভোট পেয়েছেন। কে ডি সিং ৪৮টি এবং আহমদ হাসান ইমরান ৪৭টি ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। মালিয়াবাদি পরাজিত প্রার্থী পেয়েছেন ৩৭টি ভোট।
শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অনুষ্ঠিত নির্বাচনে ২৮৮টি বৈধ ভোট পড়ে। দু’টি ভোট বাতিল হয়েছে। ক্রসভোটিংয়ে তিন বামপন্থী সদস্য তৃণমূলে এবং দুই কংগ্রেস সদস্য তৃণমূলের প্রার্থীকে ভোট দেন। তৃণমূলের শিখা মিত্র কংগ্রেসে ভোট দেন।
অন্যদিকে তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে এসে বামপন্থীদের তীব্র ভাষায় আক্রমণ করেন ফরোয়ার্ড ব্লক বিধায়ক সুনীল মণ্ডল। তিনি বলেন,নীতিভ্রষ্ট হয়েছে বামফ্রন্ট। দলের শীর্ষ নেতারা জমিদারি ফলাচ্ছেন। তিনি বলেন, যে দল সোমনাথ চট্টোপাধ্যায়, সৈফুদ্দিন চৌধুরির মতো প্রবীন নেতাদের বহিষ্কার করে, সেই দলে থাকার কোনও মানেই হয় না।
বৃহস্পতিবার থেকেই হঠাৎ করে আরএসপির দুই বিধায়কের পাশাপাশি উধাও হয়ে যান গলসির ফরোয়ার্ড ব্লক বিধায়ক সুনীল মণ্ডল। কিন্তু শুক্রবার ভোট দিতে এসে পরিষ্কার জানিয়ে দেন, তৃণমূল প্রার্থীকেই ভোট দিয়েছেন তিনি। খুব শিগগিরই তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।
এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী আহমদ হাসান ইমরানকে ভোট দেয়ায় দুই কংগ্রেস বিধায়ককে সাময়িক বরখাস্ত করেছে দল। বরখাস্ত হওয়া দুই কংগ্রেস বিধায়ক হলেন গাজোলের সুশীল চন্দ্র রায় ও সুতির ইমানি বিশ্বাস। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এ সম্পর্কে বলেন, বহুদিন ধরেই দলবিরোধী কার্যকলাপের অভিযোগ আসছিল দুই বিধায়কের বিরুদ্ধে। দল তাদের ৬ বছরের জন্য বরখাস্ত করল।
অবশ্য এর আগে বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, সিপিএম ও কংগ্রেস একযোগে স্বতন্ত্র প্রার্থী মালিয়াবাদিকে সমর্থন জানানোয় দলের সিদ্ধান্ত তিনি মানতে পরেননি। সিপিএম সমর্থিত কোনো প্রার্থীকে তার পক্ষে ভোট দেয়া সম্ভব নয়। শুধুমাত্র বিবেকের তাড়নায় তৃণমূল প্রার্থী ইমরানকে ভোট দিয়েছেন তিনি। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম)//ইএইচ[/b]
আন্তর্জাতিক
আহমদ হাসান ইমরান রাজ্যসভার সদস্য নির্বাচিত
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যসভার ৫টি আসনের নির্বাচনে বিধায়কদের ভোটে তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী জয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট মুসলিম নেতা, কলম পত্রিকার সম্পাদক ও নয়া দিগন্তের সংবাদদাতা আহমদ হাসান ইমরান। সেইসঙ্গে বিজয়ী হয়েছেন বামপন্থীদের একজন প্রার্থী।





