বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) । এইভাইরাসটি মোকাবিলায় ভারতজুড়ে জারি হওয়া লকডাউনের মধ্যে ৪ লাখ মানুষকে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। আগামীকাল(২৮ মার্চ) শনিবার থেকে এই খাদ্য সরবরাহ শুরু হবে।
শুক্রবার (২৭ মার্চ) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘোষণা দিয়েছেন, খবর দ্য হিন্দু।
মুখ্যমন্ত্রী আরও জানান, প্রতিদিন ১০০০ আক্রান্তকে সামাল দিতে প্রস্তুত তার সরকার।
কেজরিওয়াল বলেন, আমরা আশা করছি যে, আক্রান্তের সংখ্যা বাড়বে না। কিন্তু বাড়লে সে পরিস্থিতি সামাল দেয়ার জন্য আমরা প্রস্তুত।
খবরে বলা হয়েছে, লকডাউনের মাঝে ঘর হারানো জনসংখ্যার ১০ গুণ মানুষকে খাদ্য সরবরাহের প্রস্তুতি নিচ্ছে দিল্লি সরকার।
মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, এই মুহূর্তে দিল্লি সরকার ২২৪টি ‘নাইট শেল্টার’-এ (রাতে থাকার আশ্রয়কেন্দ্র) ২০ হাজার মানুষকে খাবার দিচ্ছে। আমরা এমন আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়েছি। এখন থেকে ২৩৫টি স্কুলে খাদ্য দেয়া হবে। আজ (শুক্রবার) থেকে আমরা ২ লাখ মানুষকে খাবার সরবরাহ করতে পারবো। আগামীকাল থেকে ৪ লাখ মানুষকে খাবার দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।
দিল্লিতে আটকা পড়া অন্যান্য রাজ্যের নাগরিকদের প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, অন্যান্য রাজ্যের নেতা ও মুখ্যমন্ত্রীরা, আপনারা নিজেদের নাগরিকদের নিয়ে চিন্তা করবেন না; তারা দিল্লির নাগরিক, তারা আমাদেরও লোক।
এমবি





