জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক এন্ড লেভান্ট (আইএসআইএল) এর বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর কাছে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ জন বিদ্রোহী যোদ্ধাদের একটি দল তুরস্ক থেকে সিরিয়ার আলেপ্পো শহরে প্রবেশ করেছে।

মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান পাহারায় হালকা অস্ত্র ও গোলা-বারুদ সজ্জিত এক ডজন গাড়ি নিয়ে বিদ্রোহীরা সিরিয়ায় প্রবেশ করেছে। রোববার মানবাধিকার বিষয়ক সিরিয়ান পর্যবেক্ষক দল এই তথ্য জানিয়েছে।

পর্যবেক্ষক সংস্থাটির পরিচালক রামি আব্দুর রহমান বলেছেন, "তুরস্কের রাজধানীর নিকটবর্তী কোনো ক্যাম্পে প্রমক্ষিণপ্রাপ্ত ৭৫ জন নতুন যোদ্ধারা শুক্রবার রাত ও শনিবার সকালে সিরিয়ার আলেপ্পো প্রদেশে প্রবেশ করেছেন।

তিনি বলেছেন, আলেপ্পো প্রদেশে যোদ্ধা ও অন্যান্য জিনিস সরবরাহের প্রধান প্রবেশ পথ বাব আল সালমা সীমান্ত পয়েন্ট দিয়ে বিদ্রোহীরা প্রবেশ করেছেন।

প্রতিদ্বন্দ্বী বিদ্রোহীদের সাহায্যর পথ বন্ধ করে দিতে আইএস জঙ্গিরা এই পয়েন্টটি লক্ষ্য করেছে।

আব্দুর রহমান বলেছেন, মার্কিন সমর্থিত বাহিনীকে সহায়তা করার জন্য এই বিদ্রোহীদেরকে মোতায়েন করা হয়েছে।

মার্কিন জোট প্রশিক্ষণ ও প্রস্তুত করা কর্মসূচির অধীনে নতুন এই দলটির আগে প্রায় ৬০ জন বিদ্রোহীকে প্রশিক্ষণ দেয়া হয়েছিল।

কিন্তু ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এই কর্মসূচি প্রথমে অনেক সমস্যার কারণে আতঙ্কিত করেছে। কারণ আল কায়েদা সিরিয়ার অংশ দ্বারা অনেকে নিহত হয়েছেন বা অপহরণ করা হয়েছে।

জেডআই