ভারত শাসিত কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শনিবার লস্কর-ই-তৈয়বার (এলইটি) তিন সদস্য নিহত হয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে পুলিশের এক কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গোপন তথ্যের ভিত্তিতে সোপোরের আমারগড় এলাকায় অভিযান চালায়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে লস্কর-ই-তৈয়বার সদস্যরা তাদের ওপর গুলি চালায়।
পরে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এমএনজে





