ফ্যাশন ডিজাইনার লেডি লুসি ডাফ-গর্ডন ও তাঁর স্বামী কসমো ডাফ-গর্ডন ডুবে যাওয়া টাইটানিকের প্রথম শ্রেণিতে ভ্রমণ করছিলেন। দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পাওয়ার পর নিউইয়র্কে থাকা এক বন্ধুকে দুই পৃষ্ঠার চিঠি লিখেছিলেন লুসি।টাইটানিক জাহাজডুবি থেকে প্রাণে বেঁচে যাওয়া যুক্তরাজ্যের এক অভিজাত যাত্রীর লেখা চিঠি নিলামে উঠছে।
আজ শনিবার এএফপির প্রতিবেদনে জানানো হয়, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে উন্মুক্ত নিলামে উঠবে চিঠিটি।
নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন জানিয়েছে, চিঠিটি ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টনে নিলামে তোলা হবে। এর দাম উঠতে পারে ছয় হাজার ডলার।
লেডি লুসি ডাফ-গর্ডনের লেখা ওই চিঠিটি দুই পৃষ্ঠার। নিউইয়র্কে থাকা এক বন্ধুকে ধন্যবাদ জানিয়ে চিঠিটি লিখেছিলেন তিনি। চিঠিতে ১৯১২ সালের ২৭ মে তারিখ লেখা।
ফ্যাশন ডিজাইনার লুসি ও তাঁর স্বামী কসমো ডুবে যাওয়া টাইটানিকের প্রথম শ্রেণিতে ভ্রমণ করছিলেন। ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে বরফের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় টাইটানিক। জাহাজে থাকা জীবনতরী-১এ উঠে ওই দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান লুসি ও কসমো। ৪০ জন ধারণক্ষমতার ওই জীবনতরীতে ১২ জন যাত্রী ছিলেন। জীবনতরী-১-এ অন্য যাত্রীদের না তোলায় সমালোচনা হয়।
ইআর





