সাহারা মরুভূমি থেকে ২০ জন শিশুসহ ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাইজারের মানবপাচারচক্র তাদের সাহারা মরুভূমিতে রেখে গেলে পানির অভাবে পিপাসার্ত মানুষগুলো মারা যায়।

আলজাজিরার অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৬ থেকে ১২ জুনের মধ্যে আলজেরিয়ায় পৌঁছানোর পথে সাহারা মরুভূমি পাড়ি দেওয়ার সময় তারা মারা যায়।

বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ৩৪ মরদেহের মধ্যে পাঁচজন পুরুষ, নয়জন নারী এবং ২০ জন শিশু। মানবপাচারকারীরা তাদেরকে মরুভূমিতে ফেলে রেখে যায়।

মাত্র দুটি মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। একজন পুরুষ ও একজন ২৬ বছরের নারী, যারা নাইজারের নাগরিক। বাকিরা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সাহারা মরুভূমির যে অঞ্চলে মরদেহগুলো পাওয়া গেছে, সেখানে তাপমাত্রা থাকে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

এমআর