মঙ্গলবার (২২ জুলাই) তিনি এক বিবৃতিতে বলেন, ‘গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যেভাবে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন, বর্বরতা, গণহত্যা, অনাহার এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছে যা সমস্ত মানবিক ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে। ’
তিনি বলেছেন, ‘গাজার বিরুদ্ধে আগ্রাসনের প্রতি আন্তর্জাতিক নীরবতা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে। ’
হিজবুল্লাহ মহাসচিব বিবৃতিতে আরব ও ইসলামী দেশগুলোকে ‘শত্রুর (ইসরাইল) দূতাবাস বন্ধ করে দেওয়া, তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করা এবং মৌলিক মানবিক সহায়তা দিয়ে ফিলিস্তিন ও গাজাকে সমর্থন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার’ পরামর্শ দিয়েছেন।
নাঈম কাসেম আরও বলেন, ‘নিপীড়করা সফল হবে না কারণ আল্লাহর ইচ্ছায় ইসরাইলের বর্বরতা এবং একগুঁয়েমি তাদের ভয়াবহ পতনের ভিত্তি তৈরি করবে।’
এনএইচ