জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি পর ফিলিস্তিন ও দখলদার ইসরাইলের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ১১ পর্যন্ত নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২৯০৮ জন।
জাতিসংঘ সাধারণ পরিষদে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান হওয়ার পর এ সংঘর্ষ নতুন করে ভয়ানক রুপে মোড় নেয়। গতকালও ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব সীমান্তে বিক্ষোভ চলাকালে ইসরাইলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত দুই জনের মধ্যে একজন ২৪ বছর বয়সী যুবক। যার নাম জাকারিয়া আল কাফারনে। তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ২৯ বছর বয়সী মোহাম্মদ মোহাইসেন নিহত হন।
বিশ্ববাসীর কাছে প্রত্যাখ্যান হওয়ার পরও জেরুজালেম ইস্যুতে নিজের সিদ্ধান্তের ওপর অটল থাকার ঘোষণা দিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। যার কারণে সিদ্ধান্তের সংঘর্ষে সহিংসতার মাত্রা নতুন করে বেড়েছে।
ফিলিস্তিন অপেক্ষায় অধিকতর শক্তিশালী ইসরাইলের এখন শুধু জোর আরোপের মাধ্যমে তাদের দাবি বাস্তবায়নের চেষ্টা করছে। এ পর্যন্ত প্রায় ৪০০ ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায় ইসরাইল।
ইসরাইলের হিংস্রতার থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনি শিশুরাও। সম্প্রতি দুই পা বিহীন এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইল। যার কারণে তাদের বর্বরতা বিশ্ববাসীর চোখে আসে।
জেড





