বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার  (২৭ মার্চ) দেশটির সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আইসোলেশনে থেকে বিষয়টি নিশ্চিত করে বরিস জনসন যুক্তরাজ্যের নাগরিকদের উদ্দেশে টুইটবার্তায় বলেন, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গগুলো বৃদ্ধি পাওয়ার পর আমার করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে।

বৃটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, আমি এখন সেলফ আইসোলেশনে আছি, কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশ নেব।

চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) এখন মহামারি আকার ধারণ করেছে।  শুক্রবার (২৭ মার্চ) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস।  

এমবি